শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন




শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪ ৩:২৬ pm
PM pays homage to Bangabandhu Bangamata Dhanmondi Banani martyred homage Prime Minister Sheikh Hasina Wazed Bangladesh pm hasina pm-hasina National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি বিজয় দিবস শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি hasina Victory day national holiday 16 December bijoy dibas hasina Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina
file pic

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাধীনতার সংগ্রামে যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে বিউগলে বেজে ওঠে করুণ সুর, যা অনুষ্ঠানের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD