শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন




দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ ৯:২৫ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ তাদের উন্নয়ন-আকাঙ্ক্ষা নিয়েই জনপ্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিদের প্রধান কাজ জনকল্যাণ। দলমত নির্বিশেষে সামগ্রিক অগ্রগতির জন্য কাজ করাই তাদের দায়িত্ব।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বৈঠকটি সঞ্চালনা করছেন।

এসময় প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে বলেও জানান।

স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের সংসদ ওয়েস্ট মিনিস্টার টাইপ পার্লামেন্ট। বাংলাদেশের ইতিহাস জানতে হবে ও সংবিধান আত্মস্থ করতে হবে। সংসদ কার্যপ্রণালী বিধি পড়তে হবে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন- তাদের ঘর তৈরি করে দেওয়া হবে। যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্প গ্রহণ করতে সংসদ সদস্যদের আহ্বান জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD