মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন




হজ ভিসা আবেদনের সময় বাড়লো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৭:৫৯ pm
হজযাত্রী Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম ওমরাহ
file pic

হজের ভিসার আবেদনের সময় বাড়িয়েছে সৌদি আরব সরকার। এ বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারীরা আগামী ৭ই মে পর্যন্ত ভিসার আবেদন করতে পারবেন।

হজের ভিসা আবেদনের সময়সীমা ছিল ২৯শে এপ্রিল। সেখান থেকে বাড়িয়ে আগামী ৭ই মে করা হয়েছে। আগামী ৯ই মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি বলেন, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য সময় বাড়িয়েছে।

এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক চিঠি পাইনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD