রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন




আজও বৃষ্টিপাতের পূর্বাভাস, বাড়বে শীত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:৪১ am
Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শরীফুল নেওয়াজ কবির সময় সংবাদকে জানান, দেশের আকাশ এখনও আংশিক মেঘলা রয়েছে। এমন পরিস্থিতিতে বুধবারও (২৮ ডিসেম্বর) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

তিনি বলেন, সাধারণত ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। বৃষ্টির পর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ ছাড়া মধ্যরাতের পর দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি কুয়াশা থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD