শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন




বৃষ্টির অজুহাতে লাগামহীন সবজির দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৫:৩৫ pm
বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান romzan ডলার রোজা রমজান পণ্য ভোগ্যপণ্যের আমদানি এলসি ভোগ্যপণ্য খালাস স্থলবন্দর বাজার bazar shop food ভোজ্যতেল চিনি আটা vegetable Vegetables mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান mudi dokan bazar মুদি বাজার নিত্য পণ্য দোকান
file pic

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১২ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়। এদিকে বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম।

রাজধানীর মেরাদিয়া হাট বাজার, গোড়ান বাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসহ বেশকিছু বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। এসব বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এছাড়া পেঁপে প্রতি কেজি ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, ঝিঁঙে ৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, ধুন্দল ৭০ টাকা, বরবটি ১৪০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পটল ৬০ টাকা, করলা ১৪০ টাকা, শসা ৮০ টাকা, ঢ্যাঁড়স ৭০ টাকা, কচুর মুখি ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা ও কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০‌ টাকায়।

যাত্রাবাড়ী কাঁচাবাজারে কেনাকাটা করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী ইমতিয়াজ আহম্মেদ। তিনি বলেন, বৃষ্টিতে আবহাওয়া আজ ঠান্ডা। তবে বাজার করতে এসে দেখলাম সবজির বাজার অনেক গরম। এমন কোনো সবজি নেই যার দাম বাড়েনি। বাজারে সব সময়ই জিনিপত্রের দাম বেশি। আবার বৃষ্টির কারণে বলে আজ আরও দাম বেশি।

খিলগাঁও বাজারে শাক বিক্রি করছিলেন রতন সরকার। শাকের দাম জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে বাজারে শাকের দাম অনেক বেড়েছে। আজকের বাজারে প্রতি আঁটি লাউ শাক ৫০ টাকা, পুঁই শাক ৫০ টাকা, ডাটা শাক ২০ টাকা, লাল শাক ৩০ টাকা, পাট শাক ৩০ টাকা, কচু শাক ২০ টাকা, শাপলা ২০ টাকা, কলমি শাক ১৫ টাকা, ডাটা ৩০ টাকা দরে বিক্রি করছি।

খিলগাঁও বাজারের সবজি বিক্রেতা সাইদুর সজিব বলেন, বৃষ্টির কারণে সবজির দাম বেশি। এর মধ্যে আজকে কারওয়ান বাজার থেকে বেশি দাম দিয়ে সব সবজি কিনতে হয়েছে। কয়েক দিন ধরে পাইকারি বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। এরপর পরিবহন খরচ, রাস্তা খরচ ও দোকান খরচ সবমিলিয়ে আমাদের খরচটা আরও বেশি পড়ে যাচ্ছে। যার প্রভাব খুচরা বাজারে এসে পড়ছে।

ওই বাজারে কেনাকাটা করতে এসেছেন ব্যবসাহী সোহেল হোসেন। তিনি বলেন, মাছ মাংসের কথা তো বাদই দিলাম। সবজি কিনতেই তো হিমশিম খেতে হচ্ছে। করলা-বরবটির দাম ১৪০ টাকা, গাজর ২০০ টাকা, বেগুন-কাঁকরোল ১০০ টাকা। এই যদি হয় সবজির দাম, তাহলে কি সাধারণ ক্রেতা সবজি কিনে খেতে পারে?

এদিকে সবজির পাশাপাশি বাজারের সব ধরনের মাছের দাম চড়া। বাজারে প্রতি কেজি পাঙাশ মাছ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা ও শিং প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD