শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন




আইসিবির চেয়ারম্যান হলেন আবু আহমেদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ৫:৫০ pm
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও শেয়ারবাজার বিশ্লেষক আবু আহমেদকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাকে ৩ বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব আফছানা বিলকিন সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ আইন-২০১৪ এর ধারা ৭(১)(ক) অনুযায়ী অধ্যাপক আবু আহমেদকে আইসিবির পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD