বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন




পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৮:২৩ pm
Eid-e-Miladunnabi রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান Sehri Iftar শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদeid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী
file pic

বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ১৬ই সেপ্টেম্বর সোমবার। বুধবার দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তাই আগামী ১৬ই সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

ধর্মপ্রাণ মুসলমানরা ১২ই রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে থাকেন। কারণ এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম গ্রহণ করেন এবং ইন্তেকালও করেন। দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটি থাকে। এদিন মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বের করা হয় জসনে জুলুসের র‌্যালি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD