শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন




গাজীপুরে সব কারখানা খোলা, নিরাপত্তা জোরদার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৮ pm
labour Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo
file pic

গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলেছে তৈরি পোশাক কারখানাসহ সব শিল্পপ্রতিষ্ঠান। নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েনের পাশাপাশি টহলে রয়েছেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

বৃহস্পতিবার সকালে টঙ্গী, ভোগড়া বাইপাস, মাওনা ও কোনাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকায় কারখানা খোলায় শ্রমিকদের দলে দলে সেখানে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ গণমাধ্যমকে বলেন, গাজীপুরের সব কারখানা খোলা রয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তায় প্রায় ৯০০ শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরের ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিজিএমইএ’র সিদ্ধান্তে ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে আজ থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন মালিকরা। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলে কারখানা খোলা হয়। কাজে যোগ দিয়েছেন নারী-পুরুষ শ্রমিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজিএমইএ’র সহসভাপতি নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার গাজীপুরের সব পোশাক কারখানা খোলা রাখা হলেও আশুলিয়ায় এখনো কিছু কারখানা বন্ধ রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD