শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন




অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৩৩ pm
Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ড. মুহাম্মদ ইউনূস। একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে তা অবগত করবেন।

পরিকল্পনা কমিশনের একনেক উইং সূত্রে জানা গেছে, একনেকে অনুমোদনের জন্য পাঁচটি প্রকল্প উত্থাপন করা হবে। এসব প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৪৫৫ কোটি ৯২ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে তিনটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে। যদিও শতাধিক প্রকল্প একনেকের জন্য প্রস্তুত রয়েছে। পুনঃযাচাইয়ের জন্য ১৩টি প্রকল্প ফেরতও পাঠানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD