মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন




প্রিয় নবি মুহাম্মাদ সা. এর প্রিয় সুন্নাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ১২:৩৯ pm
Eid-e-Miladunnabi sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ
file pic

জেনে নিন সুন্নাতগুলো

১. এশার নামাজের আগে না ঘুমানো।

২. এশার নামাজ পড়ে যথাসম্ভব দ্রুত ঘুমিয়ে যাওয়া। বিনা প্রয়োজনে কথাবার্তা না বলা। তবে ওয়াজ-নসিহত, দ্বীনি কাজ বা জীবিকা নির্বাহের জন্য জেগে থাকায় কোনো অসুবিধা নেই।

৩. রাসূল (সা.) নিুোক্ত জিনিসের ওপর শুয়ে বিশ্রাম করেছেন বলে প্রমাণিত আছে। তাই এর যে কোনোটির ওপর সুন্নাতের নিয়তে শয়ন করা। (ক) চট (খ) চাটাই (গ) কাপড়ের বিছানা (ঘ) মাটি (ঙ) চৌকি (চ) খাট (ছ) চামড়ার বিছানা।

৪. ওজু করে শয়ন করা।

৫. ঘুমানোর আগে বিছানা ভালোভাবে ঝাড়া।

৬. ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে নিুোক্ত কাজগুলো করা।

(ক) দরজা বন্ধ করা (খ) বাতি নিভানো (গ) মশক ও কলস ইত্যাদির মুখ বন্ধ করা (ঘ) বর্তন ইত্যাদি ঢেকে রাখা।

৭. জুনুবি (গোসল ফরজ এমন ব্যক্তি) হলে পরিচ্ছন্ন হয়ে ওজু করে ঘুমান।

৮. ঘুমানোর আগে উভয় চোখে তিনবার করে সুরমা লাগান।

৯. ঘুমানোর আগে তাসবিহে ফাতেমি ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৪ বার আল্লাহু আকবার বলা।

১০. কিছু সময় কুরআন তেলাওয়াত করা। যেমন সূরা মূলক, আয়াতুল কুরসি, আলিফ লাম মিম ইত্যাদি সূরা থেকে। বেশি সম্ভব না হলে অন্তত ছোট ১-২টি সূরা হলেও তেলাওয়াত করা।

১১. তিনবার ইস্তেগফার পড়া।

১২. ইখলাস, ফালাক ও নাস পাঠ করে হাতে ফুঁ দিয়ে পূর্ণ শরীরে তিনবার হাত বুলানো।

১৩. ডান কাতে কেবলামুখী হয়ে শোয়া।

১৪. উপুড় হয়ে না শোয়া। কারণ, এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে।

১৫. ঘুমের আগে ও পরে দোয়া পড়া।

লেখক: মুহাম্মাদ আল আমিন নূরী




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD