রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন




এই প্রথম হকি বিশ্বকাপে বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ ৯:৫১ pm
national flag of bangladesh বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশ প্রথম অগ্নিঝরা মার্চ National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি saver বিজয় দিবস December is the month of victory বিজয়ের মাস ডিসেম্বর সাভার savar বিজয়ের মাস ডিসেম্বর december Victory day national holiday 16 December bijoy dibas বিজয় দিবস ১৬ ডিসেম্বর রঙ বর্ণিল সাজ ভবন স্থাপনা সজ্জিত ঝলমল আলোকসজ্জা সেজেছে
file pic

মঙ্গলবার ওমানে চলমান যুব এশিয়া কাপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর এতেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। জাতীয় দল যা কখনোই করতে পারেনি সেটাই এবার করে দেখালো যুবা টাইগাররা।

দেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করেন মোহাম্মদ রকিবুল হাসান, মোহাম্মদ খান ও আমিরুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন আমিরুল। টাইগারদের হয়ে গোলের শুরু হয় ম্যাচের তৃতীয় মিনিটেই। তার তিন মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। আবদুল্লাহ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে করেন এক গোল।

এই কোয়ার্টারের শেষের দিকে এক গোল শোধ করে থাইল্যান্ড। পরের কোয়ার্টারে মোহাম্মদ হাসানের আরো এক গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। এই কোয়ার্টারে আরও দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে আরও এক গোলের পর থাইল্যান্ড একটি গোল শোধ করে। ম্যাচ শেষের বাঁশি বাজে ৭-২ স্কোরলাইন দিয়ে।

হকিতে কোনও পর্যায়েই বিশ্বকাপ খেলার ইতিহাস নেই বাংলাদেশের। এবার যুবাদের হাত ধরেই সে স্বপ্ন পূরণ হলো। আয়োজক হিসেবে ভারত নিজেদের জায়গা করে নিয়েছিল আগেই। জুনিয়র এশিয়া কাপ থেকে সেরা ছয় দল যাবে বিশ্বকাপে। বি গ্রুপের এই পঞ্চম থেকে সপ্তম নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে কোনও সুযোগ না দিয়েই ম্যাচ জিতে নেয় টাইগাররা। এর ফলেই এশিয়া থেকে সুযোগ পেতে যাওয়া ছয় দলের মধ্যে প্রবেশ করেছে বাংলাদেশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD