রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন




বিপিএলে দর্শকদের প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৮:৩৭ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল bpl
file pic

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন এটি। এই মৌসুমে দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ একটি সুযোগ প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফাইড ফেসবুক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবি’র নতুন সভাপতি দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের বিপিএলে দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাঠে থাকা দর্শকদের জন্য র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতিদিন একটি করে ই-বাইক পুরস্কার দেয়ার ঘোষণা এসেছে।

কিভাবে ই-বাইক জেতা যাবে?
লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডেতে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি রেভো ই-বাইক।

প্লেঅফ ম্যাচগুলিতে পুরস্কারের সংখ্যা আরও বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।

এছাড়াও এবারের বিপিএলে দর্শকদের জন্য বিনামূল্যে পানি পানের বুথেরও ব্যবস্থা রাখা হয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ।

প্রসঙ্গত, বিপিএলের এই আসর চলবে আগামীকাল থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪টি ম্যাচডে’তে দর্শকরা উপভোগ করতে পারবেন খেলাসহ এই দারুণ পুরস্কারের সুযোগ।

ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক অসাধারণ খবর। তাই টিকিট সংগ্রহ করে মাঠে এসে খেলা দেখার পাশাপাশি অংশ নিন এই র‌্যাফেল ড্র’তে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD