বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন




বিপিএল এবার সিলেটে, কবে কখন কার খেলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫ ৭:৪৪ pm
Bangladesh Premier League BPL বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএল bpl
file pic

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা পর্বে ৮টি ম্যাচ শেষ হয়েছে। এরপর সিলেট ও চট্টগ্রাম পর্বে ১২টি করে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরবে।

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠে বিপিএলের একাদশ আসরের। ঢাকায় প্রথম পর্বে অনুষ্ঠিত হয়েছে ৮টি ম্যাচ। যেখানে সবচেয়ে বেশি তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।

ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ‍নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে। টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম কিংস।

সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূণ্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।

বিপিএলের সিলেট পর্বে সর্বোচ্চ ৫টি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্র্যাঞ্চাইজিটি। এ ছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস ৪টি করে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী ৩ এবং চিটাগাং কিংস সর্বনিম্ন ২টি ম্যাচ খেলবে ‘দুটি কুড়ি একটি পাতা’র দেশে।

বিপিএলে সিলেট পর্বের সময়সূচি

তারিখ

ম্যাচ

সময়

৬ জানুয়ারি

সিলেট বনাম রংপুর

দুপুর দেড়টা

৬ জানুয়ারি

বরিশাল বনাম রাজশাহী

সন্ধ্যা সাড়ে ৬টা

৭ জানুয়ারি

রংপুর বনাম ঢাকা

দুপুর দেড়টা

৭ জানুয়ারি

সিলেট বনাম বরিশাল

সন্ধ্যা সাড়ে ৬টা

৯ জানুয়ারি

বরিশাল বনাম রংপুর

দুপুর দেড়টা

৯ জানুয়ারি

ঢাকা বনাম চিটাগাং

সন্ধ্যা সাড়ে ৬টা

১০ জানুয়ারি

রাজশাহী বনাম খুলনা

দুপুর ২টা

১০ জানুয়ারি

সিলেট বনাম ঢাকা

সন্ধ্যা ৭টা

১২ জানুয়ারি

সিলেট বনাম খুলনা

দুপুর দেড়টা

১২ জানুয়ারি

রাজশাহী বনাম ঢাকা

সন্ধ্যা সাড়ে ৬টা

১৩ জানুয়ারি

সিলেট বনাম চিটাগাং

দুপুর দেড়টা

১৩ জানুয়ারি

রংপুর বনাম খুলনা

সন্ধ্যা সাড়ে ৬টা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD