রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন




ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫ ৮:৩৭ pm
খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী দল। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

সেন্ট কিটসে আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, এরপর দুই দুল খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি। সিরিজের সবগুলো ম্যাচই ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে, এরপর ১৯ জানুয়ারি খেলতে নামবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি বাংলাদেশ-উইন্ডিজের মেয়েরা খেলবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ নারী দলের ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি :

১৯ জানুয়ারি- প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি- তৃতীয় ও শেষ ওয়ানডে

২৭ জানুয়ারি- প্রথম টি-টোয়েন্টি
২৯ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জানুয়ারি- তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

বাংলাদেশ স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD