বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন




সাকিবের বিপিএল কি শেষ?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ ১:০৬ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB
file pic

জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছিলেন। সোমবার (২১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় সিলেট। ওই ম্যাচে একাদশে দেখা যায়নি সাকিবকে। তার অনুপস্থিতির কারণ হিসেবে পরে জানা গেছে চোটের কথা।

তানজিম সাকিবের চোট প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির পেস বোলিং কোচ ডলার মাহমুদ নিশ্চিত করেছেন, ঘাড়ের চোটের কারণে তানজিমকে বাইরে রাখা হয়েছে। ডলার মাহমুদ বলেন, ‘আজকের (গতকালের) ম্যাচের আগেই সাকিব কিছুটা ব্যথা অনুভব করছিলেন। বোলিং অনুশীলনে গেলে ব্যথা আরও বাড়ে। তাই ম্যাচে তাকে খেলানো সম্ভব হয়নি।’

সোমবারের ম্যাচে তানজিমের জায়গায় একাদশে সুযোগ পান আরেক পেসার সুমন খান। তবে এই পেসারের মাঠে ফিরতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে তানজিম সাকিবের এবারের বিপিএলে ফেরার সম্ভাবনাও প্রায় নেই। সিলেটের বাকি চারটি ম্যাচ যথাক্রমে ২৩, ২৬, ২৭ এবং ৩০ জানুয়ারি।

চোট থেকে সেরে ওঠা এবং দলের পরিস্থিতি বিবেচনায় ধরে নেওয়া হচ্ছে, তানজিম হয়তো আর এই আসরে মাঠে নামতে পারবেন না। এ অবস্থায় সিলেটকে পরবর্তী ম্যাচগুলোতে তানজিমের অভাব পূরণ করতে হবে বিকল্প বোলারদের মাধ্যমে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD