রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন




ফেব্রুয়ারিতে মাঠে নামছেন সাফজয়ী সাবিনারা, প্রতিপক্ষ কে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ১১:২৪ am
women football Bangladesh Football Federation BFF বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ বাফুফে নারী মহিলা
file pic

সাফজয়ের পর থেকে সাবিনা খাতুনের বাংলাদেশ দল আর মাঠে নামেনি। তবে আগামী ফেব্রুয়ারিতে সে অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের। সংযুক্ত আরব আমিরাত জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

এই দুই ম্যাচের একটি ম্যাচ দুই দলের র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। প্রথম ম্যাচটা হবে আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ। দ্বিতীয়টি হবে অনানুষ্ঠানিক। প্রথম ম্যাচ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ হবে ২ মার্চ। এই দুই ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন সাবিনারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তবে তিনি জানিয়েছেন, বাফুফের পক্ষ থেকে আমিরাতকে অনুরোধ করা হয়েছিল যেন ম্যাচটা উইন্ডোর মাঝে খেলা হয়। তবে সে অনুরোধ রাখতে পারেনি আমিরাত।

কেন? মাহফুজা বলেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছিলাম যেন দুটো ম্যাচ উইন্ডোর ভেতরে হয়। তবে তাদের সে সময় একটা টুর্নামেন্ট আছে। সে কারণে একটা ম্যাচ ওই সময়ের ভেতরে আয়োজন করা সম্ভব হবে।’

আমিরাতের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা খুব বড় নয়। বাংলাদেশের ফিফা র‍্যাঙ্কিং এখন ১৩২-তে। ওদিকে মধ্যপ্রাচ্যের এই দল আছে র‍্যাঙ্কিংয়ের ১১৬তম অবস্থানে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD