রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন




ভাগ্যের কাছে পরাস্ত সাইফউদ্দিন!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১১:২৪ am
file pic

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার আগে বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন, ‘আস্থা হারিয়েছেন বলে দলে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তবে তার ওপর চোখ আছে।’ এখন অবধি না থাকার মতোই আছে অবশ্য। আরেকটি বিশ্বকাপ সামনে। সেই দলের বিবেচনাতেও ছিলেন না সাইফউদ্দিন। সবমিলিয়ে আফসোসটাও বড় হচ্ছে তার।

চোট, পুর্নবাসন এবং মাঠের লড়াই— সবটাতে নিজেকে ঢেলে গোছাচ্ছেন। সময় সাইফউদ্দিনকে সায় দিচ্ছে না। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলা সাইফ গতকাল নায়ক হতে গিয়ে ‘খলনায়ক’ হয়ে গেছেন। সেটিই মেনে নিতে পারছেন না জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার। নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল।’

সাইফের এই পোস্টটি এসেছে গতকাল রংপুরকে জেতাতে ব্যর্থ হবার পর। দুর্বার রাজশাহীর বিপক্ষে ছোট লক্ষ্যে মুখ থুবড়ে পরে রাইডার্সরা। শেষ ওভারে প্রয়োজন হয় ২৫ রানের। প্রথম দুই বলে দুটি ছক্কায় আশা জাগিয়েছিলেন সাইফউদ্দিন। পরের দুই বলে কোনো রানই নিতে পারেননি। অথচ চাইলেই দুটি বলেই দুটি করে রান নিতেই পারতেন। পরের দুই বলে একটি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত ২ রানের আক্ষেপ। দারুণ ব্যাটিং করেও তাই খলনায়ক সাইফউদ্দিন। তার পরই তার আফসোসের পোস্ট।

এই বিপিএলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ করছেন সাইফউদ্দিন। রংপুরের হয়ে ৯ ম্যাচ খেলে নিয়েছেন ১০ উইকেট। এই সময়ে পাঁচবার ব্যাটিংয়ে নেমে করেছেন ৮৫ রান। গতকাল খলনায়ক হওয়ার দিনে সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ৫২ রানে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD