শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন




আবারও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩ ১১:৩৫ pm
Prof Abul Bashar Mohammad Khurshid Alam Director General Directorate General of Health Services DGHS স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম Directorate General Health Services DGHS স্বাস্থ্য অধিদপ্তর অধিদফতর হেলথ স্বাস্থ্য অধিদফতর
file pic

আবারও দুই বছরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। এর আগে ২০২০ সালের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে বলা হয়, এ পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সাথে চুক্তিপত্র সম্পাদন করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD