শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন




অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু এনবিআরের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ৯:১৭ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর NBRএনবিআরভবন
file pic

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে যে ব্যক্তিশ্রেণির করদাতাদের ভুল তথ্য চলে গেছে, তাদের তা অনলাইনেই সংশোধন করার সুযোগ দিচ্ছে রাজস্ব বোর্ড-এনবিআর।

জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় তিন দফায় সময় বাড়ানোর পর আয়কর বিবরণী জমার সময় শেষ হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে কিছু করদাতার অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকায় সেটি দাখিল করতে গিয়ে কারো কারো ভুল তথ্য চলে গেছে।

এ সেবা আগে ম্যানুয়ালি থাকলেও এখন অনলাইনে সংশোধিত আয়কর বিবরণী দাখিলের সেবা চালু হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে ওয়েবসাইট ব্যবহার করে সহজে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এবছর নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

রিটার্ন দাখিলের পর করদাতা নিজের রিটার্নে কোনো ভুল ত্রুটি দেখলে আয়কর আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।

“যে সকল করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ঘরে বসে সহজে অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে,” বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

তবে যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

আয়কর দিবস পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা এনবিআর ইতোমধ্যে চালু করেছে। এ সুবিধা ব্যবহার করে করদাতারা প্রতিদিনই অনলাইন রিটার্ন দাখিল করছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD