বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন




জেনে নিন, এবার কত টাকা যাকাত দিতে হবে?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:৫১ am
poverty fitra ফিতরা ফিতরা poor gift famine scarcity food ক্ষুধা আকাল ক্ষিদা ক্ষিদে অন্নকষ্ট দুর্ভিক্ষ খাদ্য ঘাটতি অনাহার মন্দা গরিব দুখী শ্রমিক durbikkho সাহায্য দাতব্য মানবিক সাহায্য উপকার উপহার দান ভাতা সেবা খাদ্য দুর্নীতিগ্রস্ত dividend লভ্যাংশ devedend লভ্যাংশ ঘোষণা zakat zakat যাকাত poor gift famine scarcity food ক্ষুধা আকাল ক্ষিদা ক্ষিদে অন্নকষ্ট দুর্ভিক্ষ খাদ্য ঘাটতি অনাহার মন্দা গরিব দুখী শ্রমিক durbikkho সাহায্য দাতব্য মানবিক সাহায্য উপকার উপহার দান ভাতা সেবা খাদ্য দুর্নীতিগ্রস্ত
file pic

রমাদান কারিম ১৪৪৬ হিজরি। ১লা রমাদান বা ২রা মার্চ বাংলাদেশের সোনার বাজার দর অনুযায়ী যাকাতের হিসাব তুলে ধরা হলো। এই বাজার দর উঠা-নামা করতে পারে। উল্লেখ্য, বিক্রয় দরের ওপর নির্ভর করে যাকাতের হিসাব। বিক্রয় দর কমলে যাকাতের পরিমাণ কমবে। আর বিক্রয় দর বাড়লে যাকাতের পরিমাণ বাড়বে। যাকাতের পরিমাণ বাড়লে গরিব মানুষ বেশি উপকৃত হয়।

২২ ক্যারেট:
প্রতি গ্রাম ক্রয়মূল্য ১২ হাজার ৭১৮ টাকা (১২,৭১৮)। বিক্রয়মুল্য ১০ হাজার ১৭৪ টাকা ৪০ পয়সা (১০,১৭৪.৪) হিসেবে যাকাত আসে ২৫৪ টাকা ৫০ পয়সা (২৫৪.৫)। সেই হিসেবে ভরিপ্রতি ক্রয়মূল্য ১ লাখ ৪৮ হাজার টাকা (১৪৮,৩৪২)। আর বিক্রয়মুল্য ১ লাখ ১৮ হাজার ৬৭৩ টাকা (১১৮,৬৭৩.৬) হিসেবে যাকাত আসে ২ হাজার ৯৬৭ টাকা (২,৯৬৭)।

২১ ক্যারেট:
প্রতি গ্রাম ক্রয়মূল্য ১২ হাজার ১৪০ টাকা (১২,১৪০)। বিক্রয়মুল্য ৯ হাজার ৭১২ টাকা (৯,৭১২) হিসেবে যাকাত আসে ২৪২ টাকা ৮০ পয়সা (২৪২.৮)। সেই হিসেবে ভরিপ্রতি ক্রয়মূল্য ১ লাখ ৪১ হাজর ৬০০ টাকা (১৪১,৬০০)। আর বিক্রয়মুল্য ১ লাখ ১৩ হাজার ২৮০ টাকা হিসেবে যাকাত আসে ২ হাজার ৮৩২ টাকা (২,৮৩২)।

১৮ ক্যারেট:
প্রতি গ্রাম ক্রয়মূল্য ১০ হাজার ৪০৬ টাকা (১০,৪০৬)। বিক্রয়মুল্য ৮ হাজার ৩২৪ টাকা ৮০ পয়সা (৮,৩২৪.৮) হিসেবে যাকাত আসে ২০৮ টাকা ২০ পয়সা (২০৮.২)। সেই হিসেবে ভরিপ্রতি ক্রয়মূল্য ১ লাখ ২১ হাজার ৩৭৫ টাকা (১২১,৩৭৫)। আর বিক্রয়মুল্য ৯৭ হাজার ১০০ টাকা (৯৭,১০০) হিসেবে যাকাত আসে ২ হাজার ৪২৮ (২,৪২৮) টাকা।

সনাতন:
প্রতি গ্রাম ক্রয়মূল্য ৮ হাজার ৫৬৪ টাকা (৮,৫৬৪)। বিক্রয়মুল্য ৬ হাজার ৮৫১ টাকা ২ পয়সা (৬,৮৫১.২) হিসেবে যাকাত আসে ১৭১ টাকা ৪০ পয়সা (১৭১.৪)। সেই হিসেবে ভরিপ্রতি ক্রয়মূল্য ৯৯ হাজার ৮৯০ টাকা (৯৯,৮৯০)। আর বিক্রয়মুল্য ৭৯ হাজার ৯১২ (৭৯,৯১২) হিসেবে যাকাত আসে ১ হাজার ৯৯৮ টাকা (১,৯৯৮)।

রুপা:
ভরিপ্রতি ক্রয়মূল্য ২ হাজার ৫৭৭ টাকা (২,৫৭৭)। আর বিক্রয়মুল্য ২ হাজার ৬২ টাকা (২,০৬২) হিসেবে যাকাত আসে ৫২ টাকা (৫২)।

কোনো ব্যক্তির কাছে স্বর্ণ+রুপা+টাকা = ১ লাখ টাকার পরিমাণ সম্পদ ১ বছর থাকলে, তিনিই সাহিবে নিসাব অর্থাৎ তার উপর যাকাত ফরজ।

প্রতি ১ লাখ টাকায় যাকাত আদায় করতে হয় মাত্র ২ হাজার ৫০০ টাকা।

যেগুলো যাকাত যোগ্য সম্পদ:
১। স্বর্ণ।
২। রুপা।
৩। নগদ টাকা (হাতে, ব্যাগে, ঘরে)
৪। ব্যাংকে টাকা (ফিক্সড ডিপোজিট, রানিং একাউন্ট)
৫। বিদেশি মুদ্রা
৬। প্রাইজ বন্ড, ঋণপত্র
৭। শেয়ার
৮। ফেরত যোগ্য ঋণ বা লোনের টাকা
৯। জমির ফসল
১০। বিক্রির উদ্দেশ্যে কেনা গাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD