শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন




বাড়ানোর তিন দিনের মাথায় কমলো সোনার দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৯:৪০ pm
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না
file pic

বাড়ানোর তিন দিনের মাথায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা।

শনিবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম আগামী রোববার (৯ মার্চ) থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ টানা তিন দফায় সোনার দাম কমানো হয়। পরে ৫ মার্চ সোনার দাম বাড়ানো হয়।এ নিয়ে চলতি বছর ১৩ বার সোনার দাম সমন্বয় করা হলো। যেখানে দাম বাড়ানো হয়েছে ৯ বার, আর কমেছে মাত্র ৪ বার।

নতুন দাম অনুযায়ী- ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD