শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন




জুন শেষে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ: গভর্নর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ ৫:৩৭ pm
গভর্নর Ahsan H Mansoor Policy Research Institute PRI আহসান এইচ মনসুর পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই
file pic

জুন শেষে আইএমএফসহ ৬টি দাতা সংস্থা থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বুধবার (১৪ মে) তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ড. আহসান এইচ মনসুর বলেন, এ ক্ষেত্রে আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে।

এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে রপ্তানি, রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন।

গভর্নর বলেন, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD