শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন




আর্থিকখাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ২৩ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৬:২৩ pm
মানি লন্ডারিং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সংস্থা সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এসটিআর নগদ লেনদেনের প্রতিবেদন সিটিআর মানি লন্ডারিং এমএল সন্ত্রাসের অর্থায়ন টিএফ Bangladesh Financial Intelligence Unit BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ
file pic

বছর ব্যবধানে আর্থিকখাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ২৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল প্রায় সাড়ে ১৭ হাজার। যাতে জড়িত অর্থের পরিমাণ প্রায় ২৪ লাখ কোটি টাকা। অন্যদিকে, এ ধরনের ঘটনা বাড়ছে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পরও। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, এসবের ভিত্তিতে পরবর্তী উদ্যোগ নিতে প্রয়োজনে আইনি পরিবর্তন আনা হবে।

ব্যাংক ব্যবস্থায় কোনো গ্রাহকের সামর্থ্য, প্রয়োজন কিংবা অস্বাভাবিক লেনদেনকে সন্দেহজনক হিসাবে গণ্য করে থাকে নিয়ন্ত্রক সংস্থা। প্রতি বছরই দেশে কিংবা বিদেশে হওয়া এসব লেনদেনের নজরদারি করে বিশেষায়িত প্রতিষ্ঠান বিএফআইইউ। সংস্থাটি পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান জানান, ১৭টি রিপোর্টিং এজেন্সি বাংলাদেশ ব্যাংকের কাছে রিপোর্ট করে। গত বছর ১৭ হাজার ৩৪৫টি একাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে।

এ সময়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের চিত্রও তুলে ধরে বিএফআইইউ। বলা হয়, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে প্রায় ১৪ হাজার। অর্থাৎ, অন্তবর্তী সরকার দায়িত্বের পর থেকে বেড়েছে এই প্রবণতা। গভর্নর আহসান এইচ মনসুর জানান, এসবের ভিত্তিতে ব্যবস্থা নিতে দরকার একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়। যেজন্য প্রয়োজন আইন পরিবর্তন।

তিনি জানান, সমস্যা আছে এটি অস্বীকার করবো না। সমাধানের চেষ্টা হচ্ছে তবে এটি কঠিন চ্যালেঞ্জের বিষয়। বিদেশির কাছে থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমাদের নিজেদের কাজটা যদি আরেকটু ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো করতাম।

তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সন্দেহজন লেনদেনে জড়িত অর্থ প্রায় ২৪ লাখ কোটি টাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD