শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন




নেপালে জেন জি আন্দোলনে গুলি, নিহত বেড়ে ১৪ জন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৪ pm
blockade অবরোধ হরতাল highway hig hway road crash Students block road to protest peer's death in road crash Students block road protest peer's death road crash blockade tailbacks blocking traffic jams student institution died accident street streets Dhaka Metropolitan Police DMP arrested seized died bus motorcycle Transport শিক্ষার্থীদের সড়কে আন্দোলন শিক্ষার্থী সড়ক আন্দোলন অবরোধ যানবাহন রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident jam-road road সড়ক অবরোধ
file pic

নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।

দুর্নীতির অবসান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

সহিংস সংঘর্ষের পর, কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD