বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন




কর্মীদের আন্দোলন স্থগিত, মেট্রোরেল চলাচল শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ ৫:২৭ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রোরেলের কর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে আজ মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়েছেন যাত্রীদের।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে শুক্রবার সকাল সাতটা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। এ কারণে মেট্রোরেলের যাত্রীসেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD