বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন




বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৯ pm
Dhaka metro rail formal test run Dhaka Metro Rail ঢাকা মেট্রোরেল মেট্রোরেলের
file pic

মহান বিজয় দিবসে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ওই দিন তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প প‌রিচালক (জনসং‌যোগ) আহসান উল্লাহ সমকালকে এ তথ্য জানান।

তিনি জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ বলেছে, নির্ধারিত সময়ের পর মেট্রোরেল চলাচল আবার স্বাভাবিক হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD