বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন




শুক্রবার টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকার যেসব এলাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৮:৫৪ pm
gas stove গ্যাস চুলা
file pic

জরুরি পাইপলাইনের কাজের জন্য শুক্রবার (২ জানুয়ারি) ঢাকার বেশকিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে শুক্রবার এর পুনর্বাসন কাজ করা হবে। এজন্য ওইদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা রাজধানীর বেশকিছু এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এই এলাকাগুলো হলো- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD