মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন




৩৪ বছর পর বৈঠকে বসছেন ইসরাইল ও লেবাননের নেতারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১১:২৪ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

৩৪ বছরের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠকে বসছেন ইসরাইল ও লেবাননের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘ইসরাইল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অনেক দিন—প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!’

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরাইলি বাহিনী। তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD