বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন




সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করলো ইরান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১০:৫১ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়টি নাকচ করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতির কথা বলেছেন, তা ভিত্তিহীন।

আল জাজিরা মুবাশারের সঙ্গে আলাপে রেজায়ি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনও প্রস্তাব ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে ইরান। কারণ, দেশটি এসব বিষয়কে কৌশলগত ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করবে। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সব পারমাণবিক ডাস্ট (ধুলিকণা) পাবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়িও ট্রাম্পের এসব দাবি উড়িয়ে দিয়েছেন।

তাসনিম সংবাদ সংস্থাকে বাঘায়ি বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনও পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।’

ট্রাম্প অবশ্য দাবি করেছে, ইরানের সঙ্গে এখন আর কোনও ইস্যুতেই দূরত্ব নেই। প্রাউ সব ইস্যুতেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পেরেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

সূত্র: আল জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD