সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন




ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ ১:৩২ pm
accidents death highway hig hway মরদেহ মৃত্যু মৃত্যুবরণ road crash kill killed Shok শোক দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক road bus gridlock Study in India comp Accident মোটরসাইল মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp body লাশ নিহত মৃত মৃতু শোক হত্যা খুন সড়ক grave dead body buried funeral burial মৃত কবর দাফন জিয়ারত যিয়ারত জানাজা পিটিয়ে হত্যা-Jamalpur মরদেহ
file pic

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ১১ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্স যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫) ও নিহত জাহাঙ্গীরের স্ত্রী মাজেদা আক্তার (৪৮)। তারা সবাই একই পরিবারের সদস্য। ৪ জনের বাড়িই মাদারীপুর জেলার শিবচর উপজেলার বালিয়া মোস্তফাপুর গ্রামে। আর অ্যাম্বুলেন্স ড্রাইভার কাওছার(২৫) সৈদারবালির শাহজাহান মাতুব্বরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

তিনি বলেন, মাদারীপুর থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন তারা। নগরকান্দার শংকরপাশায় পৌঁছালে ফরিদপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।

ওসি হেলাল উদ্দিন বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা হেফাজতে আছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD