বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন




বেলজিয়ামের রানি ঢাকায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:১০ pm
belgium flag Brussels বেলজিয়াম ব্রাসেলস পতাকা
file pic

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন বেলজিয়ামের রানি মাটিল্ডা। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে রানিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদও বিমানবন্দরে উপস্থিত ছিলেন, যিনি এক সময় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানি মাটিল্ডার এই বাংলাদেশ সফর।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলজিয়ামের রানি মাটিল্ডাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি।

তিন দিনের সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত একটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে তার।

খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে রানির।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD