বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন




টানা তিন দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৪ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার গয়না jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা
file pic

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

গত ২ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ৪ হাজার ৪৭৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

তার আগে ২৯ আগস্ট ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ১১৫ টাকা পর্যন্ত কমানো হয়। এ নিয়ে টানা ৩ দফায় ভরিতে ১৫ হাজার ৯৬৩ টাকা কমানো হয় স্বর্ণের দাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD