সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন




বাংলাদেশকে শাস্তি দিলো আইসিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৮:১৮ pm
International Cricket Council icc আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি
file pic

সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শনিবার আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে সময়ের ছাড় হিসাব করার পরও বাংলাদেশ নির্ধারিত ওভার শেষ করতে পারেনি। আইসিসির ম্যাচ রেফারিদের এমিরেটস প্যানেলের ডেভিড গিলবার্ট এই জরিমানা আরোপ করেন।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বোলিং করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

বাংলাদেশের অধিনায়ক তাওহিদ হৃদয় অপরাধ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পরশু মুখোমুখি হবে আফগানিস্তানের।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD