বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন




মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৭:৪৮ pm
MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি MBBS Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি
file pic

মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এ পরীক্ষা কিছুটা পেছানো হতে পারে। তবে নতুন করে পরীক্ষার তারিখ এখনো ঠিক করা হয়নি। দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পূর্বনির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে কবে নাগাদ নতুন তারিখ ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে এইচএসসির পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

তবে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ অন্য শিক্ষার্থীদের মতো মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তারা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সেই নির্দেশনা অনুসরণ করেই পরীক্ষা আয়োজন করা হবে।

এর আগে চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এইচএসসির পুনঃপরীক্ষার জন্য তা পিছিয়ে দেওয়া হলো।

এদিকে, গত বছর অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার দুইদিন পর ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD