বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন




শাহবাগে প্রতিবাদী সমাবেশ

আ.লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি শিল্পী সমাজের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ am
Bangladesh Awami League আওয়ামী লীগ আওয়ামী আ.লীগ আ'লীগ
file pic

আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ-সংগঠনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে মঙ্গলবার বিকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক পর্ষদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ঐক্যবদ্ধ। দেশের গণতান্ত্রিক পরিবেশ, মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তব্য দেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, শিল্পী অমল আকাশ, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ, লেখক-সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র, কবি মোহাম্মাদ রোমেল, কবি সাইয়েদ জামিল, লেখক-অ্যাক্টিভিস্ট মাহবুব নাহিদ, লেখক বাকি বিল্লাহ, কবি সানাউল্লাহ সাগর, কবি জব্বার আল নাঈম, লেখক এরশাদ নাবিল খান এবং লেখক ও প্রকাশক দীপান্ত রায়হান প্রমুখ।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD