সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন




৪ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩ ৭:৫১ pm
cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Cold wave
file pic

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ, নীলফামারি, পঞ্চগড় ও কুড়িগ্রাম মৃদু শৈত্য বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তেমনিভাবে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তার আশপাশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অফিস জানায়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দু্ই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD