রংপুরে স্ত্রী চিকিৎসক হৃদিতা সরকারের যৌতুক ও নির্যাতন মামলায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকার চন্দনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক।
ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা কামাল বুধবার এই পরোয়ানা জারি করেন। এ সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। আসামিদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাজার পূর্ব গ্রামে।