সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন




রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:৩৭ pm
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম cool আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Rain বৃষ্টি
file pic

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও রাজারহাট ও সীতাকুন্ডে ১৪ দশমিক ০, বদলগাছীতে ১৪ দশমিক ৫, সৈয়দপুরে ১৪ দশমিক ৬, রাজশাহী ও ঈশ্বরদী ১৪ দশমিক ৭, রংপুর ও তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৮ এবং ডিমলায় ১৫ দশমিক ২ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও মোংলায় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এদিকে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ২, রাজশাহীতে ১৪ দশমিক ৭, রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহ ১৭ দশমিক ৪, সিলেটে ১৭ দশমিক ০, চট্টগ্রামে ১৬ দশমিক ৭, খুলনায় ২০ দশমিক ২ এবং বরিশালে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।ঢাকায় আজ পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD