বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন




ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ

প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৯ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

ইংল্যান্ডের বিপক্ষে আগামী মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ সামনে রেখেই প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেলেন সদ্য সমাপ্ত বিপিএলে তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান করা ২২ বছর বয়সী ব্যাটার তৌহিদ হৃদয়।

ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বে খেলবে স্বাগতিক বাংলাদেশ। এই স্কোয়াডে রয়েছেন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে আলো ছড়ানো নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় ছাড়াও জাতীয় দলের সব পরীক্ষিত নাম। রয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

আগামী ১ ও ৩ মার্চ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। চট্টগ্রামেই ৯ মার্চ প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি২০ সিরিজ। এরপর ঢাকায় ১২ ও ১৪ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ।

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD