শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন




প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল বুধবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ৮:৫০ pm
Primary scholarship exam পরীক্ষা প্রাথমিক ছাত্রী Secondary School Certificate Dakhil Equivalent SSC Result check Exam রেজাল্ট পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির ফল ফলাফল
file pic

কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল পুনঃযাচাই করে বুধবার (১ মার্চ) পুনরায় এ ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, কারিগরি ত্রুটির জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভব করায় প্রকাশিত ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD