সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন




পবিত্র রমজান উপলক্ষ্যে এমিরেটসের বিশেষ সেবা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৭:২০ pm
রেস্তোরাঁ রেস্টুরেন্ট breakfast নাস্তা Iftar futoor evening meal Muslims daily Ramadan fast sunset break evening prayer Islamic Foundation Bangladesh ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ islamic foundation Ifter রমজান চাঁদ রমজান ইসলামিক ফাউন্ডেশন রোযা রোজা রমজান সেহরি ইফতার
file pic

পবিত্র রমজান মাসকে সামনে রেখে এমিরেটস এয়ারলাইন তাদের বিশেষ সেবা কার্যক্রম ঘোষণা করেছে। এই বিশেষ সেবার মধ্যে রয়েছে ফ্লাইটে এবং বোর্ডিং গেটে রোজাদারদের জন্য বিশেষ ইফতার বক্স, ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের অন্তর্ভূক্তি, এবং এমিরেটস লাউঞ্জগুলোতে পবিত্র মাসের চেতনার সাথে সঙ্গতি রেখে বিভিন্ন মিল ও রিফ্রেশমেন্ট।

২২ মার্চ থেকে নির্দিষ্ট গন্তব্যে চলাচলকারী ফ্লাইটের সকল শ্রেণীর যাত্রীদের ইফতারের জন্য বিশেষ বক্সে পুষ্টিকর ও সুষম খাবার সরবরাহ করা হবে। ইফতারের সময় আসন্ন হলে বোর্ডিং গেটেও যাত্রীদের অপেক্ষাকৃত ছোট ইফতার বক্স প্রদান করা হবে। এছাড়াও, দুবাইয়ে অবস্থিত এমিরেটস লাউঞ্জগুলোতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ খাবার আইটেমের ব্যবস্থা।

ইফতার বক্সের পাশাপাশি যাত্রীদের নিয়মিত হট মিলও দেয়া হবে, যার মান্যু প্রতি সপ্তাহেই পরিবর্তিত হবে। লক্ষ্য হলো, যাত্রীদের রোজার মাসে সর্বোচ্চ ডাইনিং অভিজ্ঞতা প্রদান।

সাহুর ও ইফতারের সময় নির্ধারনের জন্য এমিরেটস অনন্য একটি ব্যবস্থা অবলম্বন করে থাকে। ফ্লাইটের অবস্থান এবং ঐ স্থানে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিবেচনা করে ক্যাপ্টেন সাহুর ও ইফতারের সময় ঘোষণ করেন।

মার্চ এবং এপ্রিল মাস জুড়ে এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা (রপব) এ বিভিন্ন ধর্মীয় কনটেন্ট অন্তর্ভূক্ত করা হয়েছে। বিভিন্ন জনপ্রিয় রমজান সিরিয়াল এবং নাটকও উপভোগ করার সুযোগ পাবেন যাত্রীরা।

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এমিরেটস তাদের কেবিন ক্রু এবং গ্রাউন্ড টীমের সকল সদস্যকে বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD