শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন




গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ মে, ২০২৩ ১২:৪০ am
গুচ্ছ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক
file pic

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৬.৩২ শতাংশ।

মঙ্গলবার (২৩ মে) রাতে ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেন ৯৬ হাজার ৪৩৪ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৪ হাজার ৬৪১ জন। এ ইউনিটে ৫৬ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৫৩ হাজার ২৯৬ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৬৮ শতাংশ, অর্থাৎ ৪১ হাজার ৩৩৮ জন। ৭ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম হয়েছেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সিসরাত জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত ২০ মে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের এ পরীক্ষা দেন শিক্ষার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD