সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন




প্রাথমিক-মাধ্যমিকের স্কুল-মাদরাসা খুললো আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জুন, ২০২৩ ১০:৩৩ am
Primary scholarship exam পরীক্ষা প্রাথমিক ছাত্রী Secondary School Certificate Dakhil Equivalent SSC Result check Exam রেজাল্ট পদ্ধতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির ফল ফলাফল exam Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় teacher
file pic

তীব্র দাবদাহের কারণে গত ৫ জুন বন্ধ হয়ে যায় প্রাথমিক বিদ্যালয়। পরে বন্ধ হয় সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস। এরপর বৃহস্পতিবার বন্ধ হয় মাদরাসাসহ সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। গরমের কারণে সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে প্রাথমিক-মাধ্যমিক সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে।

রোববার (১১ জুন) সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

পরে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাস বন্ধের সিদ্ধান্তের কথা জানান।

এরপর বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

একইভাবে ইবতেদায়ি ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা বন্ধের ঘোষণা আসে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD