বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন




‘তরুণ প্রজন্মকে শিল্পমনস্ক করে গড়ে তুলতে চারুকলা উৎসব গুরুত্বপূর্ণ’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ১১:১১ am
Pahela Baishakh মঙ্গল শোভাযাত্রা Mangal Shobhajatra Mangal Shovajatra mass procession Bengali New Year Bengali New Year Pôhela Boishakh happy new year 1st January Australia Sydney Opera House sydney happy অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস স্বাগত নববর্ষ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা মেসেজ বার্তা স্টাটাস বাণী হ্যাপি নিউ ইয়ার আতসবাজি লাইট শো সূর্যাস্ত ১ জানুয়ারি new year happy sky lantern Kǒngmíng lantern Chinese lantern hot air balloon small fire sky lanterns festivities 天灯 天燈 ফিনিন tiāndēng কংমিং লন্ঠন চীনা লণ্ঠন আকাশ লন্ঠন উষ্ণ বায়ু বেলুন অগ্নিকুণ্ডফানুস Pohela Boishakh পহেলা বৈশাখ বাংলা নববর্ষ শোভাযাত্রা
file pic

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তরুণ প্রজন্মকে শিল্প-সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলতে চারুকলা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আর্ট বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলা চারুকলা উৎসব’ সে ধরনেরই একটি আয়োজন। যারা এ পর্যন্ত চারটি জেলা যথাক্রমে জয়পুরহাট, নীলফামারী, গাজীপুর ও ময়মনসিংহে বাংলা চারুকলা উৎসব আয়োজন করেছে। তারা পর্যায়ক্রমে দেশের সব কয়টি জেলায় এ ধরনের চারুকলা উৎসব আয়োজন করবে-এ প্রত্যাশা করি।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আর্ট বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘৪র্থ বাংলা চারুকলা উৎসব, ময়মনসিংহ ২০২২’-এ নির্মিত শিল্পকর্মের সপ্তাহব্যাপী ঢাকা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্প-সংস্কৃতির নতুন নতুন ও ব্যতিক্রমী উদ্যোগকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করে আসছে। একইভাবে বাংলা চারুকলা উৎসব আয়োজনের ক্ষেত্রে আর্ট বাংলা ফাউন্ডেশনকে নিয়মিত সহযোগিতা প্রদান করেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামীতে সুন্দরবন অধ্যুষিত উপকূলীয় জেলা বাগেরহাটে অনুষ্ঠিব্য ‘৫ম বাংলা চারুকলা উৎসব’ আয়োজনের ক্ষেত্রে এ পৃষ্ঠপোষকতার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ৪র্থ বাংলা চারুকলা উৎসব ২০২২, ময়মনসিংহ এর কিউরেটর হারুন অর রশীদ টুটুল।

উল্লেখ্য, গত ২২-২৫ ডিসেম্বর ২০২২ আর্ট বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ৪র্থ বাংলা চারুকলা উৎসব ২০২২, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। উৎসবে নির্মিত সকল শিল্পকর্মের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় ১৭-২২ জুলাই ২০২৩ মেয়াদে এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD