বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন




৪র্থ গণবিজ্ঞপ্তি

চূড়ান্ত সুপারিশে মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে এনটিআরসিএ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ ৫:২৬ pm
DSHE মাধ্যমিক বিদ্যালয় primary secondary মাধ্যমিক উচ্চশিক্ষা মাউশি দীপু মনি deepu moni edu দীপু মনি শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী Primary secandary মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
file pic

৪র্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের চূড়ান্ত সুপারিশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (৭ আগস্ট) এনটিআরসিএ’র উপ-পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) শাহিন আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভি-রোল ফরমগুলো মন্ত্রণালয়ে পাঠানো শুরু হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে প্রার্থীদের নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে। এক প্রার্থীর রিটের রুলের কারণে চূড়ান্ত সুপারিশ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সলিসিটারের মতামত পাওয়ার পর বলা যাবে যে আমরা কবে চূড়ান্ত সুপারিশ করতে পারব।

জানা গেছে, চূড়ান্ত সুপারিশের অনুমতি চাওয়া হলেও নিয়োগ নিয়ে এক নিবন্ধনধারীর রিটের কারণে এই কার্যক্রম কিছুটা পেছাতে পারে। তবে বিলম্ব যেন না হয় সেজন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সলিসিটরের মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় ও সলিসিটরের অনুমতি পেলে দ্রুত চূড়ান্ত সুপারিশ করবে এনটিআরসিএ।

সারা দেশে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হলেও ভি-রোল ফরম পূরণ শেষে ২৮ হাজার শিক্ষক নিয়োগের চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে। এ ছাড়া, ৯০০ এর অধিক প্রার্থীকে ভি-রোল ফরম পূরণের জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১০ আগস্টের মধ্যে যারা ভি-রোল ফরম পূরণ করে জমা দেবেন না তাদের চূড়ান্ত সুপারিশ করা হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD