শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন




বায়ু দূষণের শীর্ষে ঢাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১০:৪১ pm
বায়ুদূষণ Air Pollution Polluted Cities Citi বায়ু দূষণ বাতাস বায়ুমণ্ডল জলবায়ু পরিবেশ স্বাস্থ্য‌ ওজোন স্তর পানি দূষণ মাটি দূষণ শব্দ দূষণ air pollution
file pic

ফের বায়ু দূষণের শীর্ষে ঢাকা। ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে মাঝে মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসলেও আবার তাপদাহে তা বেড়ে যায়।আজ বুধবার (৩০ আগস্ট) বায়ু দূষণের শহরের তালিকায় ঢাকা অবস্থান আজ এক নম্বরে। যদিও চলতি বছরের শুরু থেকে জুন পর্যন্ত বায়ু দূষণের শীর্ষে ছিল ঢাকা। বৃষ্টি হওয়ায় অনেকটা ভালোর দিকে ছিল ঢাকার বায়ু দূষণ। তবে পরিমাণ মত বৃষ্টি কম হওয়ায় আবার তা বেড়েই চলেছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর দূষণের শীর্ষে অবস্থান করছে।এ সময় বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা রয়েছে ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। ১৫৫ স্কোর নিয়ে চর্তুথ স্থানে কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর রয়েছে ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে থাকে প্রতিনিয়ত।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD