শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন




জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০১ pm
ব্যালট বাক্স CEC election commission cec ec vote election Electronic Voting Machines evm ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম নির্বাচন কমিশন ইসি সিইসি সিইসি ইসি ইভিএম ভোট নির্বাচন জনপ্রতিনিধি ভোটার ভোটগ্রহণ সিইসি রিটার্নিং অফিসার vote ভোট
file pic

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের গোড়ার দিকে, একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে, তারিখ ঠিক করিনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান ।

শনিবার (২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রথম ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষক (টিওটি) কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

আনিছুর রহমান বলেন, আজকের প্রশিক্ষণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেল। আপনারা যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন, তারা প্রথমে অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ করাবেন। এরপর অঞ্চলে যারা প্রশিক্ষিত হবেন তারা জেলা পর্যায়ে এবং জেলার প্রশিক্ষিতরা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটে সম্পৃক্ত কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো আজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD