রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন




ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়াল, হাসপাতালে ১৮৭৬

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:০৫ pm
ডেঙ্গু পরীক্ষা ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৭০৬ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির ৮২২ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। মারা গেছেন ৭০৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫০৮ জন এবং ঢাকা সিটির বাইরের ১৯৮ জন।উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD