শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন




যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের সঙ্গে ইসির বৈঠক আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২ am
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec
file pic

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যাপ্ত বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জন্য দেশটির দুই সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার) বেলা ১১টায় নির্বাচন ভবনে এ সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। দুটি সংস্থাই বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে আসছে।

সংশ্লিষ্টরা জানান, বৈঠকে তাদের প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক টিম অংশ নেবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD