রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন




ডেঙ্গুতে ভর্তি রোগী ২ লাখ ছু্ঁই ছুঁই

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৪৮ pm
মশা নিধন ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া sees rise dengue cases de ডেঙ্গু
file pic

এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৬৭ জনে পৌঁছেছে। শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছু্ঁই ছু্ঁই। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে নারী ৫৪৬ জন এবং পুরুষ ৪২১ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৩৪০ জন এবং রাজধানীতে ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৫৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার ৩৫৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৯৭ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৫৭ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৪০ জন। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে রাজধানীতে ৮১ হাজার ৮৮৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ১৭ হাজার ৩০১ জন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ২১ হাজার ১৬৯ জন এবং নারী ৭৮ হাজার ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্ট শনাক্ত ৭১ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৩৪২ জন। সেপ্টেম্বরের ২৮ দিনে শনাক্ত ৭৫ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ৩৭৪ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় নেই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD